Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬

মহিলাকে চড়, যন্তরমন্তর থেকে সরলেন পুলিশকর্তা, ‘মাদক’ কেসে ফাঁসানোর হুমকি, সাসপেন্ড

ককরোচ পার্টির সংসদ অভিযান ঠেকাতে পুলিশি ‘অতিসক্রিয়তার’ অভিযোগ উঠছে। কোথাও ছাত্রী চড় মেরেছেন পুলিশকর্তা, কোথাও আবার আন্দোলনরত ছাত্রকে ল্যাং মারতে দেখা গিয়েছে উর্দিধারীদের!

মহিলাকে চড়, যন্তরমন্তর থেকে সরলেন পুলিশকর্তা, ‘মাদক’ কেসে ফাঁসানোর হুমকি, সাসপেন্ড
  • ২৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ককরোচ পার্টির সংসদ অভিযান ঠেকাতে পুলিশি ‘অতিসক্রিয়তার’ অভিযোগ উঠছে। কোথাও ছাত্রী চড় মেরেছেন পুলিশকর্তা, কোথাও আবার আন্দোলনরত ছাত্রকে ল্যাং মারতে দেখা গিয়েছে উর্দিধারীদের! গত ২০ জুলাই এক মহিলা আন্দোলনকারীকে চড় মারতে দেখা গিয়েছিল দিল্লি পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার সন্দীপ লাম্বাকে। বিতর্ক শুরু হতেই তাঁকে যন্তরমন্তর থেকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। সন্দীপের বিরুদ্ধে পার্লামেন্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূলের প্রাক্তন সাংসদ সাকেত গোখলে। ককরোচ আন্দোলনে পুলিশি ‘অতিসক্রিয়তা’র অভিযোগে মামলা হয়েছে দিল্লি হাইকোর্টেও। সেই মামলার শুনানিতেও আবেদনকারীদের আইনজীবী গোপাল শংকরানারায়ণ বলেছেন, ‘ওই মহিলা চুপচাপ দাঁড়িয়েছিলেন। তাঁকে সপাটে চড় মারেন অতিরিক্ত ডিসিপি।’

Advertisement

ককরোচ আন্দোলন আছড়ে পড়েছে বাণিজ্যনগরী মুম্বইতেও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে পুলিশের গাড়ি চালক বিক্ষোভকারীদের বলছেন, ‘তোমাদের যদি আবার এই আন্দোলনস্থলের কাছাকাছি দেখি, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। পকেটে ৫০ গ্রাম করে মাদক ঢুকিয়ে দেব। সারাজীবন শেষ হয়ে যাবে। জামিন পাবে না।’ এই নিয়ে রাজনৈতিক তরজা ও তুমুল সমালোচনা শুরু হতেই বিষয়টি খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে মুম্বই পুলিশ। এক আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যেই ওই পুলিশের গাড়ির চালককে সাসপেন্ড করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ