Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬

নারায়ণপুরে ধৃত যুবক, উদ্ধার দু’টি পিস্তল ও ৪ রাউন্ড গুলি, বোমা বিস্ফোরণের তদন্তে নয়া মোড়

বোমা বিস্ফোরণের তদন্ত করতে গিয়ে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল নারায়ণপুর থানার পুলিশ। বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আকবর লস্কর ওরফে রাজা।

নারায়ণপুরে ধৃত যুবক, উদ্ধার দু’টি পিস্তল ও ৪ রাউন্ড গুলি, বোমা বিস্ফোরণের তদন্তে নয়া মোড়
  • ২৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বোমা বিস্ফোরণের তদন্ত করতে গিয়ে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল নারায়ণপুর থানার পুলিশ। বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আকবর লস্কর ওরফে রাজা। নারায়ণপুরের পূর্ব বেড়াবেড়িতে তার বাড়ি। প্রসঙ্গত, গত শুক্রবার রাতে নারায়ণপুর থানার সুপারি বাগান এলাকায় একটি ভাড়াবাড়িতে বিস্ফোরণ হয়। ওই ঘটনায় মূল অভিযুক্ত মহম্মদ শামিম ওরফে কানা শামিম, বাড়ির দালাল এবং শামিমের দুই সঙ্গীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শামিমই বাড়িটি ভাড়া নিয়ে বোমা মজুত করেছিল। ওই ঘটনার তদন্ত এখনও চলছে। সেই তদন্ত করতে গিয়েই পুলিশ বুধবার রাতে আকবরকে গ্রেপ্তার করে। যে দু’টি পিস্তল উদ্ধার করা হয়েছে, সেগুলি ওয়ান শর্টার। এছাড়াও মিলেছে চার রাউন্ড গুলি। বেআইনিভাবে তৈরি করা হয়েছে পিস্তল দু’টি। তবে, সে কোথা থেকে ওই পিস্তল পেয়েছে, কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সে আগ্নেয়াস্ত্রের কারবারে যুক্ত। কানা শামিমের সঙ্গেও তার পরিচয় আছে। বিস্ফোরণ কাণ্ডে তার কোনো যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ