Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সিপিএম-তৃণমূল সংঘর্ষ বাঘাযতীনে

দক্ষিণ কলকাতার বাঘাযতীনে সিপিএম-তৃণমূল সংঘর্ষে জড়াল। সিপিএমের অভিযোগ, এদিন রাত সাড়ে ন’টা নাগাদ বাঘাযতীন আই ব্লকে তাদের দুই মহিলা কর্মীকে কয়েকজন তৃণমূল কর্মী এসে মারধর ও পার্টি অফিস ভাঙচুর করে।

সিপিএম-তৃণমূল সংঘর্ষ বাঘাযতীনে
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণ কলকাতার বাঘাযতীনে সিপিএম-তৃণমূল সংঘর্ষে জড়াল। সিপিএমের অভিযোগ, এদিন রাত সাড়ে ন’টা নাগাদ বাঘাযতীন আই ব্লকে তাদের দুই মহিলা কর্মীকে কয়েকজন তৃণমূল কর্মী এসে মারধর ও পার্টি অফিস ভাঙচুর করে। এরপরেই রাতে নেতাজি নগর থানায় গিয়ে সিপিএম কর্মী-সমর্থকরা অভিযোগ দায়ের করেন। যদিও ৯৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার এই অভিযোগ অস্বীকার করেছেন। কাউন্সিলার মিতালী বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘ওরা রাস্তায় বসে অবরোধ করছিল। আমি তা তুলে নেওয়ার অনুরোধ জানাই। তখন আমার উপর হামলা হয়। কয়েকজন মহিলা কর্মীও আক্রান্ত হয়েছেন।’ তৃণমূলের কেউ পার্টি অফিস ভাঙচুর করেনি বলেই দাবি করেন মিতালীদেবী।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ