Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সিপিএমের সম্মেলন

সিপিএমের সম্মেলন
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কুমারগ্রাম: রবিবার কুমারগ্রামে সিপিএমের কুমারগ্রাম এরিয়ার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হল। সূচনা করেন দলের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বিকাশ মাহালি। সম্মেলন শুরুর আগে দলীয় পতাকা উত্তোলন এবং শহিদবেদীতে মাল্যদান করা হয়। দলবাজি বন্ধ করে প্রকৃত গরীব মানুষকে আবাস যোজনার ঘর প্রদান, এলাকার স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন, কৃষকদের জন্য পর্যাপ্ত জলসেচের ব্যবস্থা করার মতো নানা দাবি নিয়ে সম্মেলনে আলোচনা হয়। দলীয় সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে সাংগঠনিক নানা বিষয়ে আলোচনা হয়। সম্মেলন থেকে সর্বসম্মতিক্রমে কুমারগ্রাম এরিয়া কমিটির সম্পাদক পদে কুঞ্জবিহারী দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে। সদ্য দায়িত্বপ্রাপ্ত দলের এরিয়া সম্পাদক কুঞ্জবিহারী দাস বলেন, এলাকার শ্রমিক, কৃষক ও মেহনতী মানুষের স্বার্থে আমাদের লড়াই চলবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ