সংবাদদাতা, দিনহাটা: রবিবার সিপিএমের দিনহাটা এরিয়া-৩ সম্মেলন হল। দিনহাটা শহরের একটি ক্লাব কক্ষে সম্মেলনটি হয়। সম্মেললে উপস্থিত ছিলেন প্রবীণ সিপিএম নেতা অমল আচার্য্য। বিদায়ী সম্পাদক প্রবীর পাল সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন। উদ্বোধনী বক্তব্য রাখেন সিপিএমের কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়। সম্মেলন থেকে দিনহাটা শহর ও ভেটাগুড়ি-নিগমনগর দু’টি আলাদা কমিটি গঠন হয়। দিনহাটা এরিয়া কমিটি মোট ১৪ জনকে নিয়ে গঠন করা হয়। দিনহাটা এরিয়া কমিটির নবনির্বাচিত সম্পাদক হন জয় চৌধুরী। নবগঠিত ভেটাগুড়ি-নিগমনগর এরিয়া কমিটিতে মোট ১৭ জনকে রাখা হয়। এই কমিটির সম্পাদক নির্বাচিত হন উৎপল আচার্য্য। সিপিএমের কোচবিহার জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাস বলেন, দিনহাটা এরিয়া কমিটির তৃতীয় সম্মেলন হল শহরে।



