Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সিপিএমের অফিসে বোমাতঙ্ক

সিপিএমের অফিসে বোমাতঙ্ক
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: সোমবার শ্যামনগর ঝাউতলা মোড়ে সিপিএমের কাউগাছি রাহুতা এরিয়া কমিটির অফিসে বোমাতঙ্ক ছড়ায়। এদিন দলের এক কর্মী পার্টি অফিসের গেট খুলে দেখতে পান বোমার আকৃতির সুতলি দড়ির বলের মতো একটা কিছু পড়ে রয়েছে। তিনি বোমা ভেবে দলীয় কর্মীদের জানান। এরপরই খবর দেওয়া হয় বাসুদেবপুর থানায়। পুলিস ওই পার্টি অফিসে গিয়ে জিনিসটি উদ্ধার করে। পরে অবশ্য পুলিস জানায়, ওটা একটা সুতলির বল মাত্র, বোমা নয়। তবে সিপিএমের অভিযোগ, আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই এটি রাখা হয়েছে। পুলিসের অনুমান, কেউ ভয় দেখাতেই এসব করেছে। ঘটনার তদন্ত করে দেখছে বাসুদেবপুর থানার পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ