নয়াদিল্লি: সদ্য সমাপ্ত দিল্লি বিধানসভা নির্বাচনে বিএসপি ও সিপিএমের থেকে বেশি ভোট পেল ‘নোটা’। এই দুই জাতীয় দলের তুলনায় ‘নোটা’কে বিকল্প হিসেবে বেছে নিয়েছেন দিল্লিবাসী। শনিবার ভোটগণনা শুরু হতেই এই ছবি প্রকাশ্যে আসে। নির্বাচন কমিশন জানিয়েছে,‘নোটা’র পক্ষে গিয়েছে ০.৫৭ শতাংশ ভোট। বহুজন সমাজ পার্টি পেয়েছে ০.৫৮ শতাংশ। অন্যদিকে সিপিএমের ঝুলিতে গিয়েছে ০.০১ শতাংশ ভোট। সিপিআই ও জেডি(ইউ) পেয়েছে ০.০২ এবং ১.০৬ শতাংশ ভোট। সিপিআই (এমএল) লিবারেশন শূন্য শতাংশ। অর্থাৎ, একটি ভোটও পায়নি। দিল্লি নির্বাচনে সিপিএম দু›টিতে এবং বামেরা সম্মিলিতভাবে মাত্র আটটি আসনে প্রার্থী দিতে পেরেছিল। গত বুধবার ছিল দিল্লির বহু প্রতীক্ষিত বিধানসভা নির্বাচন। তথ্য জানাচ্ছে, এবার ভোটদানের হার ছিল ৬০.৫৪ শতাংশ। বুথমুখী হয়েছিলেন ৯৪ লক্ষ ৫১ হাজার ৯৯৭ ভোটার।



