Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সিপিএমের দাসপুর বিডিও অফিস অভিযান 

সিপিএমের দাসপুর বিডিও অফিস অভিযান 
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: তৃণমূল পরিচালিত দাসপুর-২ পঞ্চায়েত সমিতির অনিয়মের বিরুদ্ধে সরব হয়ে বিডিও অফিস অভিযান করল সিপিএম। সোমবার সোনাখালি বিদ্যুৎ অফিসের কাছ থেকে একটি মিছিল করেন সিপিএম নেতা কর্মীরা। এদিনের দলীয় অভিযান কর্মসূচির শেষে বক্তব্য রাখেন দলের নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি আবাস যোজনায় দুর্নীতি, ওই ব্লকের খাল কাটার নামে মাটি চুরি, অবৈধভাবে খাল খনন সহ নানা অনিয়ম নিয়ে তৃণমূলকে আক্রমণ করেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ