সংবাদদাতা, করণদিঘি: লাহুতাড়া ২ গ্ৰাম পঞ্চায়েতের মোমিনটোলা গ্ৰামের সিপিএমের পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এই গ্ৰাম পঞ্চায়েত বোর্ড তৃণমূল কংগ্রেস পরিচালিত।,
Advertisement
গ্ৰামের দুশো কর্মীকে সঙ্গে নিয়ে পঞ্চায়েত সদস্য আয়ুব আলি তৃণমূলে যোগদান করলেন। বিধায়ক গৌতম পালের হাত ধরে তিনি জোড়াফুলে যোগ দিলেন। আয়ুবের বক্তব্য, শাসকদলের উন্নয়নমূলক কাজকর্ম দেখে আমি তৃণমূলে এলাম। যদিও সিপিএমের করণদিঘি এরিয়া কমিটির সহ সম্পাদক রাহুল আমিন বলেন, ভুল বুঝিয়ে পঞ্চায়েত সদস্য আয়ুবকে নিজেদের দলে টেনেছে তৃণমূল। তৃণমূলের বিধায়ক গৌতম বলেন, উন্নয়নের যজ্ঞে শামিল হতেই তিনি তৃণমূলে এসেছেন। এদিন মোমিনটোলা গ্ৰাম থেকে ঝাপটোল মোড় পর্যন্ত ২ কিমি পিচের রাস্তার কাজেরও শিল্যানাস হয়। ১ কোটি ৫৭ লক্ষ টাকায় সেই রাস্তা হবে।



