সংবাদদাতা বেলদা: কেশিয়াড়ি থানার দুধেবুধে এলাকায় সিপিএমের একটি শাখা কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ওই কার্যালয়ে থাকা সিপিএমের দলীয় পতাকা পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তার পরিবর্তে তৃণমূলের দলীয় পতাকা টাঙিয়ে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে বুধবার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পরে অবশ্য তৃণমূলের পতাকা খুলে নিজেদের পতাকা উত্তোলন করেন সিপিএম কর্মীরা। তৃণমূল অবশ্য গোটা বিষয়টিতে সিপিএমেরই চক্রান্ত দেখছে।
Advertisement
মঙ্গলবার জেলার অন্যান্য জায়গার পাশাপাশি কেশিয়াড়ির খাজরা অঞ্চলের হাতিগেড়িয়া এরিয়া কমিটির সম্মেলনের আয়োজন করেছিল সিপিএম। দুধেবুধে শাখা কার্যালয়ের সামনে মঞ্চ বেঁধে হয়েছিল সম্মেলন। অভিযোগ, বুধবার সকালে দলীয় কর্মীরা কার্যালয়ে এসে দেখতে পান, ঘর ভাঙচুর করা হয়েছে। অফিস ঘরের ভিতরে থাকা দলীয় পতাকা বাইরে বের করে পুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি অনুষ্ঠান মঞ্চ ভাঙচুর করে তাতে তৃণমূলের দলীয় পতাকা লাগানো হয়। শাখা কার্যালয়ের বিভিন্ন জায়গায় সাঁটিয়ে দেওয়া হয় তৃণমূলের দলীয় পতাকা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে আসে পুলিস।
সিপিএমের হাতিগেড়িয়া এরিয়া কমিটির সম্পাদক গৌতম রায় বলেন, মঙ্গলবারের সম্মেলনে কর্মীদের উপস্থিতির হার যথেষ্ট বেশি ছিল। এলাকার দু’টি বুথে পঞ্চায়েত ভোটে আমরা জয়লাভ করেছিলাম। আর আমাদের এই কর্মীদের ভিড় দেখে হিংসার বশবর্তী হয়ে এভাবে ভাঙচুর চালিয়েছে তৃণমূল। সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তাপস সিনহা বলেন, দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে এবং এই ঘটনার প্রতিবাদে জেলাজুড়ে আজ, বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল করবে সিপিএম।
যদিও অভিযোগ অস্বীকার করে ব্লক তৃণমূলের সভাপতি অশোক রাউত বলেন, ওই এলাকায় মঙ্গলবার আমাদেরও বুথ সম্মেলন ছিল। তাতে ব্যাপক ভিড় হয়। তা দেখে এই ধরনের ঘৃণ্য চক্রান্ত করেছে সিপিএম। নিজেদের অস্তিত্ব বাঁচাতে মিডিয়ার সামনে আসতে এই কাণ্ড ঘটিয়েছে। আগামী দিনে এই চক্রান্তের জবাব এলাকার মানুষই দেবে।