Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ফের গতির বলি, দীঘাগামী বাস উল্টে মৃত্যু এক মহিলার

আজ, শনিবার সকালে মেদিনীপুরের আমলাশুলি থেকে ৭০জন যাত্রী নিয়ে দীঘা রওনা দিয়েছিল একটি বেসরকারি রুটের বাস

ফের গতির বলি, দীঘাগামী বাস উল্টে মৃত্যু এক মহিলার
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: আজ, শনিবার সকালে মেদিনীপুরের আমলাশুলি থেকে ৭০জন যাত্রী নিয়ে দীঘা রওনা দিয়েছিল একটি বেসরকারি রুটের বাস। এদিন সকালে খড়্গপুর গ্রামীণ থানার সাঁকোয়া এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। দ্রুতগতিতে অন্য একটি বাসকে ওভারটেক করার সময় টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। ঘটনায় এক মহিলা যাত্রীর মৃত্যু হয়েছে। জখম প্রায় ১৮ থেকে ২০ জন যাত্রী। ঘটনার পর উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছোয় খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ। 

Advertisement

আহতদের উদ্ধার করা হয়েছে। ১৫ জনকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও বাকিদের খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বাসটিকে ক্রেনে করে  তোলা হয়। ঘটনার খবর পেয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে যান অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মনোরঞ্জন ঘোষ। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। প্রশ্ন উঠছে জাতীয় সড়কে পু্লিশি নজরদারি নিয়ে। স্থানীয়দের অভিযোগ জাতীয় সড়ক দিয়ে দূরপাল্লার বাসের মধ্যে রেষারেষি এখানে নিয়মিত ঘটনা। আর তারই জেরে বলি হল একটি প্রাণ।

Advertisement
সম্পর্কিত সংবাদ