Bartaman Logo
৯ জুন, ২০২৬

মালদ্বীপে স্পিডবোট উলটে বিপত্তি, প্রাণরক্ষা রেমন্ড গ্রুপ চেয়ারম্যানের

মালদ্বীপে ভয়াবহ স্পিড বোট দুর্ঘটনা। নিখোঁজ দুই ভারতীয়। শুক্রবার সকালে মালদ্বীপের ফেলিধো দ্বীপের কাছে একটি স্পিডবোট উলটে যায়। বোটে ছিলেন রেমন্ড গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর গৌতম হরি সিংঘানিয়া

মালদ্বীপে স্পিডবোট উলটে বিপত্তি, প্রাণরক্ষা রেমন্ড গ্রুপ চেয়ারম্যানের
  • ২২ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: মালদ্বীপে ভয়াবহ স্পিড বোট দুর্ঘটনা। নিখোঁজ দুই ভারতীয়। শুক্রবার সকালে মালদ্বীপের ফেলিধো দ্বীপের কাছে একটি স্পিডবোট উলটে যায়। বোটে ছিলেন রেমন্ড গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর গৌতম হরি সিংঘানিয়া। আহত হলেও প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বোটে মোট সাতজন যাত্রী ছিলেন। তার মধ্যে পাঁচজন ভারতীয়, একজন ব্রিটিশ ও একজন রুশ নাগরিক। দুর্ঘটনার জেরে অন্তত পাঁচজন সমুদ্রে পড়ে যান। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। কয়েকজনকে উদ্ধার করা গেলেও দুই ভারতীয় এখনও নিখোঁজ। মালদ্বীপের ন্যাশানাল ডিফেন্স ফোর্সের কোস্ট গার্ডরা তল্লাশি চালাচ্ছেন। তবে উত্তাল সমুদ্র এবং খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজে বাধা সৃষ্টি হচ্ছে। এদিকে, দুর্ঘটনায় আহত গৌতম সিংঘানিয়াকে প্রাথমিক চিকিৎসার পর ভারতে ফিরিয়ে আনা হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। অনুমান, অতিরিক্ত গতি বা সমুদ্রের প্রতিকূল অবস্থা দুর্ঘটনার কারণ হতে পারে। এই ঘটনার পর মালদ্বীপে পর্যটকদের জন্য ব্যবহৃত স্পিডবোট পরিষেবার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সম্পর্কিত সংবাদ