নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জট কাটবে? বরফ গলবে? আগামী ১৫ আগস্ট আলাস্কায় ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক হওয়ার কথা। কিন্তু গোটা বিশ্ব অধীর আগ্রহে শ্বাসরুদ্ধ হয়ে অপেক্ষা করছে। কারণ, মধ্যে প্রস্তাবিত ওই বৈঠক নিছক রাশিয়া ও আমেরিকার স্বার্থ, বিদেশনীতি কিংবা অর্থনীতিকে প্রভাবিত করবে না। অন্য দেশগুলির উপরেও প্রভাব ফেলবে। নয়াদিল্লির আগ্রহের কারণ, এই বৈঠক সফল হয়ে গেলে ভারতের উপর চাপানো ৫০ শতাংশ বাণিজ্য শুল্ক নিয়ে পুনর্বিবেচনা করতেই পারেন ট্রাম্প। তাই শনিবার বিবৃতি দিয়ে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বিদেশ মন্ত্রক।



