Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

মুনিরের প্রেসিডেন্ট পদ নিয়ে জল্পনা, ‘ঈশ্বর আমাকে পাকিস্তানের রক্ষাকর্তা বানিয়েছেন’

অপারেশন সিন্দুরের জোর ধাক্কা খেয়েছিল পাকিস্তান। ব্যর্থতা আড়াল করতে রাতারাতি ‘প্রমোশন’ পেয়েছিলেন সেনাপ্রধান আসিম মুনির।

মুনিরের প্রেসিডেন্ট পদ নিয়ে জল্পনা, ‘ঈশ্বর আমাকে পাকিস্তানের রক্ষাকর্তা বানিয়েছেন’
  • ১৮ আগস্ট, ২০২৫ ১৭:০৮
Prefer us on Google

ইসলামাবাদ: অপারেশন সিন্দুরের জোর ধাক্কা খেয়েছিল পাকিস্তান। ব্যর্থতা আড়াল করতে রাতারাতি ‘প্রমোশন’ পেয়েছিলেন সেনাপ্রধান আসিম মুনির। এবার কি তিনি দেশের প্রেসিডেন্ট পদেও বসতে চলেছেন? ক্রমশ জোরালো হচ্ছিল এমন জল্পনাই। তাতে আরও ইন্ধন জুগিয়েছে সেনা ও প্রশাসনিক সূত্র থেকে পাওয়া খবর। যদিও এই ধরনের সম্ভাবনার কথা উড়িয়ে দিলেন স্বয়ং মুনির। একমাসের মধ্যে দ্বিতীয়বার মার্কিন সফরে গিয়েছেন পাক সেনাপ্রধান। মাঝে বেলজিয়ামে নেমেছিলেন তিনি। সেখানে এক প্রশ্নের উত্তরে মুনিরের সাফাই, দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট পদে বদলের কোনও সম্ভাবনাই নেই। তাঁর কথায়, ঈশ্বর আমাকে এদেশের রক্ষাকর্তা বানিয়েছেন। আমার আর কোনও উচ্চাকাঙ্ক্ষা নেই। তাঁর দাবি, রাজনৈতিক ষড়যন্ত্র করে দেশে অস্থিরতা ছড়াতেই এধরনের খবর প্রচারিত হচ্ছে। 

Advertisement

মুনির মুখে যাই বলুন, তাঁর প্রেসিডেন্ট পদ পাওয়া নিয়ে জল্পনা বাড়ছেই। কারণ পাকিস্তানে একাধিকবার সেনা অভ্যুত্থানের ফলে নির্বাচিত সরকারের পতন ঘটেছে। তাছাড়া মুনির এখন দেশের একাধিক গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। সেনাপ্রধানের সঙ্গে সামলাচ্ছেন ডিজি আইএসআই, ডিজি মিলিটারি ইন্টালিজেন্স, কোর কমান্ডারের পোস্টও। সম্প্রতি ফিল্ড মার্শাল পদেও পদোন্নতি পেয়েছেন মুনির। আয়ুব খানের পর একমাত্র তিনিই এই শিরোপা পেয়েছেন। এরমধ্যে একমাসে দু’বার মার্কিন 
সফরে গিয়েছেন পাক সেনাপ্রধান। দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে এড়িয়ে আমেরিকার একাধিক শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকও করেছেন। 
এই আবহে আরও বেশ কয়েকটি রিপোর্ট জল্পনা বাড়িয়েছে। তাতে জানা গিয়েছে, পাকিস্তান সংসদীয় ব্যবস্থা সরে রাষ্ট্রপতিশাসিত সরকারের দিকে এগচ্ছে। সেই প্রশাসনে রাষ্ট্রপতিই হবেন সর্বেসর্বা।  নয়া ব্যবস্থায় এই পদে বসবেন মুনির। অন্য একটি রিপোর্টে উল্লেখ, শীঘ্রই ইস্তফা দেবেন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ