মন্দিরে ব্যবহৃত ফুল থেকে ধূপ বানাবেন বিশেষভাবে সক্ষমরা
  • ২৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মন্দিরে পুজোর পর ফেলে দেওয়া ফুল ও মালা দিয়ে ধূপকাঠি এবং আবির তৈরি করবেন বিশেষভাবে সক্ষমরা। এই পরিকল্পনা করছে রাজ্য সরকার। ব্যবহৃত ফুল ও মালা পুনর্ব্যবহারের ফলে একদিকে মন্দিরের বর্জ্য কাজে লাগানো সম্ভব হবে। অন্যদিকে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য তৈরি হবে বিকল্প কর্মসংস্থানের সুযোগ। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য, বিশেষভাবে সক্ষমদের এমন একটি কাজের সঙ্গে যুক্ত করা যার মাধ্যমে তাঁরা নিজেরা উপার্জন করে জীবিকা নির্বাহ করতে পারবেন। তাঁদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার পাশাপাশি সমাজের মূলস্রোতে কর্মসংস্থানের সুযোগ তৈরি করাও এই প্রকল্পের উদ্দেশ্য। দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই নৈহাটির বড়মায়ের মন্দির সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্দির চিহ্নিত করা হয়েছে।

Advertisement