Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রধান শিক্ষকের জন্মদিনে স্পেশাল মেনু

বৃ্হস্পতিবার একটু আগেই স্কুলে চলে এসেছিল ছাত্রছাত্রীরা। কারণ উলুবেড়িয়া পূর্ব চক্রের বুড়িখালি পূর্ব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের জন্মদিন।

প্রধান শিক্ষকের  জন্মদিনে স্পেশাল মেনু
  • ১৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: বৃ্হস্পতিবার একটু আগেই স্কুলে চলে এসেছিল ছাত্রছাত্রীরা। কারণ উলুবেড়িয়া পূর্ব চক্রের বুড়িখালি পূর্ব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের জন্মদিন। তাই আফসানা খাতুন, মানিক সিপাই, অনুপম পাত্র, আফরিতা খাতুন, শবনম কাজীরা সবাই মিলে স্কুলে চলে আসে। স্কুলেই হবে জন্মদিনের কেক কাটা। আর আছে দুপুরে স্পেশাল মেনুর ব্যবস্থা।

Advertisement

প্রধানের জন্মদিন তাই উৎসাহ সবারই বেশি। প্রধান শিক্ষক শ্যামল গঙ্গোপাধ্যায় যখন কেক কাটছিলেন তখন উল্লাসে ফেটে পড়ল প্রায় দেড়শো ছাত্রছাত্রী। দুপুরে খাবারের মেনুও ছিল স্পেশাল। ভাত, মুরগির মাংস, আমের চাটনি আর পায়েস। তা চেটেপুটে খেয়েছে পড়ুয়ারা। প্রধান শিক্ষক জানান, তিথিভোজনকে সামনে রেখে স্কুলে আজ এই অনুষ্ঠান হয়েছে। প্রতিমাসেই ছাত্রছাত্রী এবং শিক্ষকদের জন্মদিন পালন হয়। স্পেশাল মেনুর আয়োজনও হয়। এরকমই আজ হয়েছে। বাড়িতে জন্মদিন পালনের থেকে স্কুলে এসে বাচ্চাদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করে নেওয়ার অনুভূতিটাই অন্যরকম।

Advertisement
সম্পর্কিত সংবাদ