Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

বিদায়ী ম্যাচে লায়োনেল মেসির জন্য বিশেষ জার্সি

গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা আগেই ঘোষণা করেছিলেন লায়োনেল মেসি

বিদায়ী ম্যাচে লায়োনেল মেসির জন্য বিশেষ জার্সি
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বুয়েনস আইরেস: গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা আগেই ঘোষণা করেছিলেন লায়োনেল মেসি। তবে বিশ্বকাপ জয়ী অধিনায়কের বিদায়টা এমন নিঃশব্দে হোক, তা চায়নি আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্তারা। তাই বাঁ পায়ের জাদুকরকে শেষবারের জন্য দেশের জার্সি নামানোর চেষ্টা করেন সভাপতি ক্লডিও তাপিয়া। সেই প্রস্তাবে মেসি রাজি হতেই রাজকীয় ভাবে বিদায়ী ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয় এএফএ। আগামী ৬ অক্টোবর নীল-সাদা জার্সিতে শেষবারের জন্য মাঠে নামবেন বাঁ পায়ের জাদুকর। বুয়েনস আইরেসের স্তাডিও মনুমেন্টালে বেনিনের বিরুদ্ধে খেলবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

Advertisement

মেসির বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখতে একাধিক পরিকল্পনা নিয়েছেন এএফএ কর্তারা। সেদিন ২০২২ বিশ্বকাপ ফাইনালে প্রতিনিধিত্ব করা প্রতিটি ফুটবলার ও তাঁদের পরিবারকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এবার সেই ম্যাচের জন্য এক বিশেষ জার্সি তৈরি করল আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশন। মঙ্গলবার মেসি নিজেই তা আত্মপ্রকাশ করেন। ইনস্টাগ্রামে এক ভিডিয়ো পোস্টে দেখা যায়, আর্জেন্তিনার বর্তমান জার্সিটি সরিয়ে ৬ অক্টোবর বেনিন ম্যাচের জার্সি ঝুলিয়ে রাখছেন লিও। সেখানে জ্বলজ্বল করছে তাঁর নাম ও ১০ নম্বর। ক্যাপশনে লেখা, ‘লাস্ট গেম, আ জার্সি ফর আ লাইফটাইম।’ অর্থাৎ, শেষ ম্যাচ তবে জার্সিটা চিরজীবনের। এএফএ সূত্রে খবর, এই বিশেষ জার্সি বিক্রির জন্য বাজারে দ্রুত ছাড়া হবে। সেদিন গ্যালারিতে উপস্থিত প্রতিটি দর্শক যাতে নীল-সাদা জার্সি গায়ে হাজির হতে পারেন, সেই চেষ্টাই চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ