Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / খেলা

গরমকে বশ মানাতে বিশেষ জ্যাকেট-জুতো ইয়ামালদের

স্পেনে গরমে ফুটবলারদের জন্য বিশেষ কুলিং জ্যাকেট ও জুতো ব্যবহার হচ্ছে। এই প্রযুক্তি খেলোয়াড়দের স্বাস্থ্য রক্ষায় সহায়তা করছে। বিস্তারিত পড়ুন।

গরমকে বশ মানাতে বিশেষ জ্যাকেট-জুতো ইয়ামালদের
  • ১৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ন্যাশভিল: বেলর স্কুলের বেসক্যাম্প। আমেরিকায় এখানেই ডেরা বেঁধেছে স্প্যানিশ আর্মাডা। সবে স্পেনের প্র্যাকটিস শেষ হয়েছে। গরমে হাঁসফাঁস ইয়ামালরা। ফিজিক্যাল ট্রেনার কার্লোস ক্রুজ সদাব্যস্ত। গরম থেকে বাঁচতে ফুটবলারদের কুলিং ভেস্ট ও বিশেষ ধরনের জুতোর ব্যবস্থা রয়েছে স্পেন শিবিরে। 

Advertisement

জানা গিয়েছে এমন কুলিং ভেস্ট, জুতো সাধারণত ফরমুলা ওয়ানের ড্রাইভাররা ব্যবহার করে থাকেন। সেই টেকনোলজি স্পেন শিবিরে এনেছেন ফিজিক্যাল ট্রেনার। জার্সির ওপরে পরা কুলিং ভেস্টের ভিতরে আছে বিশেষ ফ্রোজেন জেল। কিছুক্ষণ পরে থাকার পর ধীরে ধীরে তা গলতে থাকে। ফলে শরীর ঠান্ডা হয়। আর বিশেষ জুতোটি দেখতে ভবিষ্যতের কোনো গ্যাজেটের মতো। বুটের উপরই পরা হয়। সেখানেও এক বিশেষ প্রযুক্তি আছে। এই জুতো ৭ মিনিটে তাপমাত্র ২ ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই জুতো পরলে পায়ের অনুভূতি বা নড়াচড়ায় কোনো সমস্যা হয় না। পাস, ড্রিবল বা শট— সবকিছুই স্বাভাবিকভাবেই করা যায়। স্প্যানিশ দলের ফিজিক্যাল ট্রেনার কার্লোস জানান, ‘স্পেনের ফুটবলারদের এত গরমে প্র্যাকটিস করার তেমন অভ্যাস নেই। তাই সমস্যা তো হচ্ছেই। তাতে ফুটবলারদের অসুস্থ হওয়ার সম্ভাবনা তৈরি হয়। সেটা রুখতেই এই প্রযুক্তি । এই বিশেষ কুলিং জ্যাকেট ও জুতো ভালো রিকভারিতে সাহায্য করছে।’ অস্বীকারের উপায় নেই, এবার বিশ্বকাপে প্রতিটি দলের কাছেই তীব্র গরম একটা বড় চ্যালেঞ্জ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ