রবিবার রাষ্ট্রপতি ভবনে স্পেশাল স্ক্রিনিং হল ‘কান্তারা: চ্যাপ্টার ১’-এর। ঋষভ শেট্টি অভিনীত ও পরিচালিত ছবিটি মুক্তি পেয়েছে গত ২ অক্টোবর। বক্স অফিসে দুর্দান্ত ফল করেছে ছবিটি। স্পেশাল স্ক্রিনিংয়ে ঋষভ ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী রুক্মিণী বসন্ত, প্রযোজক চালুভে গৌড়া।



