Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

দক্ষিণেশ্বর- আদ্যাপীঠে বিধানসভার অধ্যক্ষ

শনিবার দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরে সস্ত্রীক পুজো দিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু। ফলহারিণী অমাবস্যা উপলক্ষ্যে এদিন ব্যাপক নিরাপত্তা ছিল দক্ষিণেশ্বরে।

দক্ষিণেশ্বর- আদ্যাপীঠে বিধানসভার অধ্যক্ষ
  • ১৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শনিবার দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরে সস্ত্রীক পুজো দিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু। ফলহারিণী অমাবস্যা উপলক্ষ্যে এদিন ব্যাপক নিরাপত্তা ছিল দক্ষিণেশ্বরে।

Advertisement

পুজো দেওয়ার পর অধ্যক্ষ বলেন, ‘রাজ্যবাসীর মঙ্গল কামনায় মা ভবতারিণীকে আমি পুজো দিলাম।’ এর পাশাপাশি জানান, নতুন সরকার একেবারেই আলাদা। এর আগে বিধানসভায় বিরোধী দলনেতাকে প্রায় এগারো মাস বাইরে থাকতে হয়েছিল। কিন্তু এবার বিরোধীরা যথাযথভাবে কথা বলার সুযোগ পাবেন। যখন পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকার ছিল তখন প্রচুর বিজেপি নেতা-কর্মী ঘরছাড়া হয়েছিলেন। কিন্তু আজ বিজেপি বিরোধীদের বলছে কর্মীদের ঘরে ফিরিয়ে আনুন। দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার পর অধ্যক্ষ সস্ত্রীক যান আদ্যাপীঠ। সেখানেও পুজো দেন। আদ্যাপীঠের অধ্যক্ষ ব্রহ্মচারী মুরাল ভাইয়ের সঙ্গে কথা বলেন, ভোগ খান।

Advertisement
সম্পর্কিত সংবাদ