Bartaman Logo
৪ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

অসুস্থ বিধানসভার স্পিকার, ভরতি হলেন হাসপাতালে

বুকে ব্যথা ও শ্বাসকষ্টের সমস্যার জন্য রাজ্য বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুকে ই এম বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অসুস্থ বিধানসভার স্পিকার, ভরতি হলেন হাসপাতালে
  • ৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুকে ব্যথা ও শ্বাসকষ্টের সমস্যার জন্য রাজ্য বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুকে ই এম বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসকদের পাশাপাশি বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ অরূপ দাস বিশ্বাস তাঁকে দেখে যান। করোনারি অ্যাঞ্জিওগ্রাম করার পরামর্শ দেন। এদিন বিকেল সাড়ে ৪টে নাগাদ অ্যাঞ্জিও করা হয়। শারীরিক অবস্থা আগের থেকে অনেকটাই স্থিতিশীল হওয়ায় সিসিইউ থেকে ওয়ার্ডে নিয়ে আসা সম্ভব হয়েছে। হার্টের বাম ও ডানদিকের ধমনীর একাংশে ব্লক পাওয়া গেলেও তা ওষুধের মাধ্যমে সামলানো সম্ভব বলে জানিয়েছেন ডাঃ দাস বিশ্বাস। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ