Bartaman Logo
৪ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

উৎসবের মরশুমে গুচ্ছ স্পেশাল ট্রেন দক্ষিণ-পূর্ব রেলের

উৎসবের মরশুমে বাড়তি যাত্রীর চাপ মোকাবিলায় স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল। দুর্গাপুজো, কালীপুজো, দীপাবলি ও ছট উপলক্ষ্যে এই বিশেষ পরিষেবা পাবেন যাত্রীরা।

উৎসবের মরশুমে গুচ্ছ স্পেশাল ট্রেন দক্ষিণ-পূর্ব রেলের
  • ৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উৎসবের মরশুমে বাড়তি যাত্রীর চাপ মোকাবিলায় স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল। দুর্গাপুজো, কালীপুজো, দীপাবলি ও ছট উপলক্ষ্যে এই বিশেষ পরিষেবা পাবেন যাত্রীরা। আনন্দমুখর এই সময়ে ট্রেনের টিকিটের জন্য হাহাকার থেকে সাময়িক মুক্তি পাবেন যাত্রীরা। এমনটাই দাবি দক্ষিণ-পূর্ব রেলের কর্তাদের। জানা গিয়েছে, উৎসবের মরশুমে অতিরিক্ত ১৯ জোড়া স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। এর মাধ্যমে এই সময়কালে বাড়তি ৩৪৪টি ট্রিপ চালাতে সফল হবে দক্ষিণ-পূর্ব রেল। এছা‌ড়াও ৩০টি কোচ (কামরা) দক্ষিণ-পূর্ব রেলের বিভিন্ন রুটে চলা ট্রেনের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করা হয়েছে। ফলস্বরূপ সংশ্লিষ্ট ট্রেনগুলির যাত্রী বহন ক্ষমতা আগের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ-পূর্ব রেলের তরফে উৎসবের মরশুমে যে স্পেশাল ট্রেনগুলি চালানোর (আপ-ডাউন) পরিকল্পনা নেওয়া হয়েছে, সেগুলি হল বিশাখাপত্তনম-শালিমার, শালিমার-খুর্দা রোড, সাঁতরাগাছি-আজমের, সাঁতরাগাছি-নাহারলাগুন, পুরী-সাঁতরাগাছি, তিরুবন্তপুরম-সাঁতরাগাছি, দীঘা-সাঁতরাগাছি, মালদহ টাউন-দীঘা, রাঁচি-আজমের, আনন্দবিহার-রাঁচি, রাঁচি-আলিপুরদুয়ার, হাতিয়া-এসএমভিটি বেঙ্গালুরু, হাতিয়া-এলটিটি মুম্বই, লখনউ-আদিত্যপুর, রাঁচি-শালিমার। প্রসঙ্গত, এই স্পেশাল ট্রেনগুলির টিকিট ইতিমধ্যেই ছাড়া হয়েছে। যাত্রার দিনক্ষণ ঠিক করে দ্রুত টিকিট বুকিং করার আবেদন জানানো হয়েছে রেলের তরফে। উল্লেখ্য, সাধারণ ট্রেনের তুলনায় এই স্পেশাল ট্রেনের টিকিটের দাম কিছুটা বেশি হয়। স্পেশাল চার্জ খাতে এই টাকা ধরা হয়।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ