Bartaman Logo
৪ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

নিয়মিত থাকেন না এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ব্যাহত ফৌজদারি মামলার শুনানি

একজিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়মিত না থাকার কারণে শিয়ালদহ আদালতে থমকে ছোটোখাটো ফৌজদারি মামলার শুনানি।

নিয়মিত থাকেন না এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ব্যাহত ফৌজদারি মামলার শুনানি
  • ৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একজিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়মিত না থাকার কারণে শিয়ালদহ আদালতে থমকে ছোটোখাটো ফৌজদারি মামলার শুনানি। এর ফলে কয়েক হাজার বিচারপ্রার্থী পড়ছেন সমস্যার মুখে। তাঁরা জানান, বিচার না পেয়েই ফিরে যেতে হচ্ছে। আইনজীবীদের একাংশ জানান, ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারায় সংযুক্ত মামলা ওঠে মূলত এগজিকিউটিভ আদালতে। কিন্তু অভিযোগ, শিয়ালদহ কোর্টে সেগুলির বিচার করার জন্য বিচারক নিয়মিত বসেন না। ফলে মামলার পাহাড় জমছে। শিয়ালদহ আদালতের আইনজীবী সংগঠনের কর্তা রাজেন্দ্র গুপ্তা বলেন, ‘অধিকাংশ সময় এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকেন না। অধিকাংশ সময় দায়ের করা মামলার আদেশ পেতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মীদের ছুঁটতে হয় আলিপুরে। মামলার নথি আসতে দেরি হয়। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দরকার।’ আদালত সূত্রে খবর, এই আদালতের অধীনে কলকাতা পুলিশের একাধিক থানা আছে। বিচারপ্রার্থীরা রোজই সমস্যা নিয়ে কোর্টের দ্বারস্থ হন। এইসব মামলায় আদালতের দ্রুত নির্দেশ পাওয়াটা জরুরি। কিন্তু তা হচ্ছে না। তার জেরেই এই সমস্ত মূল মামলার শুনানি থমকে যাচ্ছে। তাই এই বিষয়ে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন আইনজীবীরা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ