Bartaman Logo
৪ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

ব্যাঙ্কশাল কাণ্ডে এবার প্রতিবাদে শামিল শিয়ালদহের আইনজীবীরা, গ্রেপ্তার আরও এক, চলবে কর্মবিরতি

ব্যাঙ্কশালে আইনজীবী নিগ্রহ‑কাণ্ডের প্রতিবাদ জানিয়ে শনিবার একদিনের কর্মবিরতি পালন করলেন শিয়ালদহ আদালতের কৌঁসুলিরা। তার জেরে এদিন এই আদালতের স্বাভাবিক কাজকর্ম স্তব্ধ হয়ে যায়।

ব্যাঙ্কশাল কাণ্ডে এবার প্রতিবাদে শামিল শিয়ালদহের আইনজীবীরা, গ্রেপ্তার আরও এক,  চলবে কর্মবিরতি
  • ৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও হাওড়া: ব্যাঙ্কশালে আইনজীবী নিগ্রহ‑কাণ্ডের প্রতিবাদ জানিয়ে শনিবার একদিনের কর্মবিরতি পালন করলেন শিয়ালদহ আদালতের কৌঁসুলিরা। তার জেরে এদিন এই আদালতের স্বাভাবিক কাজকর্ম স্তব্ধ হয়ে যায়। সকালে এই ঘটনার প্রতিবাদে আইনজীবীরা বিক্ষোভ মিছিলে শামিল হন। ঘটনার নিন্দা করে তাঁরা সমস্ত অভিযুক্তকে গ্রেপ্তারের জোরালো দাবি জানান। 

Advertisement

এদিকে, এই নিগ্রহ‑কাণ্ডে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল হেয়ার স্ট্রিট থানার পুলিশ। তার নাম রোশন সাউ। শনিবার তাঁকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। বিচারক পায়েল বন্দ্যোপাধ্যায় অভিযুক্তকে ১২ অক্টোবর পর্যন্ত পুলিশ হেপাজতে রাখার নির্দেশ দেন। শুক্রবার আদালত হেয়ার স্ট্রিট থানার ওসিকে শনিবার সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেয়। তার পরিপ্রেক্ষিতে এদিন ওসি কোর্টে হাজির হলে বিচারক উষ্মা প্রকাশ করে মামলার বিষয়টিকে গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার নির্দেশ দেন। পাশাপাশি তদন্তকারী অফিসারকে মামলার বিষয়ে প্রতিদিন পর্যবেক্ষণ করে রিপোর্ট পেশ করার নির্দেশ দেন। শুক্রবার এই মামলায় খুনের চেষ্টা সহ দু’টি ধারা নতুন করে যুক্ত করার আবেদন জানানো হয়েছিল। এদিন সেই মর্মে বিচারক তদন্তকারী অফিসারকে  তদন্ত করে আইনি পদক্ষেপ করার কথা বলেন। আইনজীবী সংগঠনের দুই কর্তা প্রবীর মুখোপাধ্যায় ও সঞ্জয় সিং বলেন, বাকি অভিযুক্তদের গ্রেপ্তার না করা পর্যন্ত তাঁদের কর্মবিরতি লাগু থাকবে।  
এদিকে, রাজ্যের বিভিন্ন আদালতে আইনজীবীদের উপর হামলার প্রতিবাদে শনিবার হাওড়া আদালতের সামনে মহাত্মা গান্ধী রোড অবরোধ করেন আইনজীবীরা। একইসঙ্গে এদিন কর্মবিরতি পালন করেন তাঁরা।  পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের সদস্য মিহির বন্দ্যোপাধ্যায় আইনজীবী নিগ্রহ‑কাণ্ডে ‘ল ইয়ার সিকিউরিটি প্রোটেকশন অ্যাক্ট’ চালুর দাবি জানান।                                         

Advertisement
সম্পর্কিত সংবাদ