Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

কেটি পেরি সহ ৬ জনকে নিয়ে মহাকাশ অভিযান

ইতিহাস গড়তে চলেছে জেফ বেজোসের ‘ব্লু অরিজিন’-এর শেফার্ড রকেট। কারণ এই রকেটে করেই আগামী ১৪ এপ্রিল পশ্চিম টেক্সাস থেকে মহাকাশে পাড়ি দেবেন ছ’জন মহিলা।

কেটি পেরি সহ ৬ জনকে নিয়ে মহাকাশ অভিযান
  • ৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

টেক্সাস: ইতিহাস গড়তে চলেছে জেফ বেজোসের ‘ব্লু অরিজিন’-এর শেফার্ড রকেট। কারণ এই রকেটে করেই আগামী ১৪ এপ্রিল পশ্চিম টেক্সাস থেকে মহাকাশে পাড়ি দেবেন ছ’জন মহিলা। তাঁদের মধ্যে রয়েছেন বিশ্ব বিখ্যাত গায়িকা কেটি পেরিও। মহাকাশে পৌঁছতে তাঁদের সময় লাগবে ১০ মিনিট। কেন এই জার্নি ঐতিহাসিক? কারণ প্রথমবার কোনও মহাকাশ সফরের সমস্ত নভোশ্চর মহিলা। কেটি ছাড়া এই মিশনে থাকছেন আয়শা বোয়াই, আমান্ডা গুয়েন, গেল কিং, কেরিয়ানে ফ্লিন ও লরেন স্যাঞ্জেজ। এই সফরের নভোশ্চররা প্রত্যেকেই নিজ পেশায় সফল। কেটি আমেরিকার পপ গায়িকা। তিনি সর্বকালের সেরা ‘বেস্ট সেলিং শিল্পী’। আয়েশা হলেন নাসার প্রাক্তন রকেট বিজ্ঞানী। বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসারে কাজ করেন আয়েশা। আমান্ডা গুয়েন বায়োঅ্যাস্ট্রোনটক্স গবেষক। নাসার একাধিক মিশনে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। গেল কিং পেশায় একজন সাংবাদিক। বহু পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ