বেঙ্গালুরু: দলীপ ট্রফির ফাইনালে দক্ষিণাঞ্চলের মুখোমুখি পূর্বাঞ্চল। বুধবার উত্তরাঞ্চলকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট অর্জন করল দক্ষিণাঞ্চল। চতুর্থ ইনিংসে তাদের টার্গেট ছিল ১৮১। ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় তিলক ভার্মার দল (১৮২-৩)। প্রথম ইনিংসে শতরানের পর দ্বিতীয় ইনিংসেও দক্ষিণাঞ্চলকে ভরসা দেন ক্যাপ্টেন। ৫১ রানে অপরাজিত থাকেন তিলক। উল্লেখ্য, উত্তরাঞ্চলের দ্বিতীয় ইনিংস শেষ হয়েছিল ২৯৭ রানে। দক্ষিণাঞ্চলের হয়ে ৫ উইকেট নিধিশের।



