Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

লিগে ২ পয়েন্ট কাটা গেল সাদার্ন ও মোহন বাগানের

ডুরান্ড কাপ চলাকালীন কলকাতা লিগের খেলা পরায় মেসারার্সের বিরুদ্ধে দল নামায়নি মোহন বাগান। আর তার জেরে আইএফএ’র শাস্তির মুখে পড়তে হল সবুজ-মেরুন ব্রিগেডকে।

লিগে ২ পয়েন্ট কাটা গেল সাদার্ন ও মোহন বাগানের
  • ৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডুরান্ড কাপ চলাকালীন কলকাতা লিগের খেলা পরায় মেসারার্সের বিরুদ্ধে দল নামায়নি মোহন বাগান। আর তার জেরে আইএফএ’র শাস্তির মুখে পড়তে হল সবুজ-মেরুন ব্রিগেডকে। সোমবার লিগ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ম্যাচের পুরো পয়েন্ট দেওয়া হয় মেসারার্সকে। একই কারণে ডায়মন্ডহারবারের বিরুদ্ধে দল না নামানোয় দু’পয়েন্ট কাটা হল সাদার্ন সমিতির। ফলে শূন্য থেকে অবনমনের লড়াই লড়তে হবে তাদের। আর ১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ষষ্ঠ স্থানে শেষ লিগ অভিযান করল মোহন বাগান। এদিকে, ১১ সেপ্টেম্বর শুরু হচ্ছে সুপার সিক্স। ওইদিন ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ ইউনাইটেড ক্যালকাটা। ম্যাচটি হবে ইস্ট বেঙ্গল মাঠে। পুজোর আগেই লিগ শেষ করতে মরিয়া আইএফএ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ