Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

জাতীয় কিক বক্সিংয়ে তপনের পাপাই, প্রতিভাদের জয়জয়কার, ৮টি পদক পেয়ে নজির দক্ষিণ দিনাজপুরের

চণ্ডীগড়ে অনুষ্ঠিত জাতীয় কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে নজির গড়ল দক্ষিণ দিনাজপুর জেলা। রাজ্যের হয়ে অংশ নেওয়া জেলার ৮জনই পদক পেয়েছেন।

জাতীয় কিক বক্সিংয়ে তপনের পাপাই, প্রতিভাদের জয়জয়কার, ৮টি পদক পেয়ে নজির দক্ষিণ দিনাজপুরের
  • ১১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তপন: চণ্ডীগড়ে অনুষ্ঠিত জাতীয় কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে নজির গড়ল দক্ষিণ দিনাজপুর জেলা। রাজ্যের হয়ে অংশ নেওয়া জেলার ৮জনই পদক পেয়েছেন। তাঁরা প্রত্যেকেই তপন ব্লকের রামপুর এলাকার বাসিন্দা। জেলার প্রতিযোগীরা মোট ৮টি পদক পেয়েছেন। তারমধ্যে ৩টি সোনা, ৪টি রুপো ও ১টি ব্রোঞ্জ। সোনা পেয়েছেন পাপাই রায়, প্রতিভা বর্মন ও রোহন ইসলাম। রুপো পেয়েছেন সন্দীপ বর্মন, সেলিম সরকার, দেবজিৎ দে ও বর্ষা সরকার। ব্রোঞ্জ পেয়েছেন দেবাদিত্য দাস। এই সাফল্যে গোটা তপন ও রামপুর এলাকা উৎসবে মেতেছে। 

Advertisement

গত ২০ জুলাই কলকাতায় রাজ্যস্তরে সাফল্যের পর তাঁরা জাতীয় স্তরের জন্য মনোনীত হন। ৫ থেকে ৭ অক্টোবর চণ্ডীগড়ে আয়োজিত জাতীয় প্রতিযোগিতায় তাঁরা রাজ্যের গৌরব বৃদ্ধি করেন। বৃহস্পতিবার রাতে রামপুরে ফেরেন বিজয়ীরা। আগামীতে তাঁদের লক্ষ্য এশিয়া ও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ।
তাঁদের কোচ অঞ্জন কুমার মান্ডি বলেন, দক্ষিণ দিনাজপুরের এই সাফল্য গোটা রাজ্যের ক্রীড়াক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিল। সামান্য সহায়তা পেলে তারা আন্তর্জাতিক পর্যায়েও সাফল্য আনবে।
সোনাজয়ী পাপাই বলেন, একসময় জাতীয় পদক ছিল স্বপ্ন। আজ তা পূরণ হয়েছে। কিন্তু আমি চাই, আমার মতো সাধারণ ছেলেমেয়েরা যেন সুযোগ পায়। অনুশীলনের জায়গা আর সামান্য সহায়তা পেলে আমরা আরও ভালো করতে পারতাম। দেবাদিত্য দাস বলেন, এই জয় শুধুমাত্র পরিশ্রম নয়, মানসিক দৃঢ়তার ফল। জেলা ক্রীড়া সংস্থা যদি অনুশীলনের জায়গা ও সামান্য অর্থসাহায্য দেয়, তাহলে আরও অনেক প্রতিভা উঠে আসবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ