নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বিধায়ক অনন্তদেব অধিকারীর হস্তক্ষেপ। মঙ্গলবারের মধ্যে বকেয়া বেতন মেটানোর আশ্বাস জলপাইগুড়ি পুর কর্তৃপক্ষের। আশ্বাসের জেরে আন্দোলন স্থগিত রাখার কথা ঘোষণা অস্থায়ী পুর কর্মীদের।

বোর্ডের কাউন্সিলারদের নিজেদের মধ্যে খেয়োখেয়ির জন্যই জলপাইগুড়ি পুরসভায় এই অচলাবস্থা তৈরি হয়েছে। আজ, শনিবার পুরসভায় এসে এমনই মন্তব্য করেন জলপাইগুড়ি সদরের বিধায়ক অনন্তদেব অধিকারী। জলপাইগুড়ি পুরসভা পুরোপুরি অথর্ব হয়ে পড়েছে বলেও তোপ দাগেন তিনি। বলেন, ‘শুনলাম পেনশন হচ্ছে না। অস্থায়ী কর্মীরা মাইনে পাচ্ছেন না। ফান্ড নেই। কাজ না করলে টাকা আসবে কোথা থেকে? জলপাইগুড়ি পুরসভায় যা চলছে, রাজ্য সরকারকে জানাব। আগামী দিনে যাতে এখানে ভালো বোর্ড তৈরি হয়, সেটাই চাইব।’