Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
  • ১৩ মে, ২০২৫ ২২:০৫
Prefer us on Google

মুম্বই: দরজায় কড়া নাড়ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। আগামী ১১ জুন লর্ডসের মাঠে শুরু হবে ফাইনাল। সামনে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ফের আরও একটি আইসিসির ট্রফি জেতার সুযোগ। এবারে কী নিজেদের ঘরে তুলতে পারবে সেই মুকুট দক্ষিণ আফ্রিকা। সেটা সময় বলবে। তবে অস্ট্রেলিয়ার সঙ্গে লড়তে সেরা ১৫জন নিয়ে মাঠে নামছেন প্রোটিয়ারা। আজ, মঙ্গলবার অস্ট্রেলিয়ার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। সেই দলে রয়েছেন - টেম্বা বাভুমা (অধিনায়ক) রিয়ান রিকেলটন, আইডেন মার্করাম, ট্রিস্টান স্টাবস, লুঙ্গি এনগিডি , কেশব মহারাজ, কাগিসো রাবাডা, ডেভিড বেডিংহাম, টনি ডি জর্জি, উইয়ান মুলডার, মার্কো জেনসেন, করবিন বোস, ড্যান পেটারসন, সেনুরান মুথুস্বামী, কাইল ভেরাইনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ