Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

খুনের হুমকি সৌরভকে

চিঠি খুলতেই চক্ষু চড়কগাছ। ইংরাজিতে ছোটো ছোটো হরফে লেখা চিঠিতে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে সৌরভ গাঙ্গুলি ও তাঁর পরিবারকে।

খুনের হুমকি সৌরভকে
  • ১১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চিঠি খুলতেই চক্ষু চড়কগাছ। ইংরাজিতে ছোটো ছোটো হরফে লেখা চিঠিতে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে সৌরভ গাঙ্গুলি ও তাঁর পরিবারকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ক্রীড়ামহলে। গত কয়েক মাস ধরে হুমকি চিঠি আসছিল অনেক বেশি। তবে গুরুত্ব দিচ্ছিলেন না মহারাজ। সোমবার ফের এমনই একটি চিঠি আসে। তাতে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এর পরেই ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর সৌরভের ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা প্রত্যাহার হয়। এখন পান ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ