দুবাই: আইসিসির পুরুষদের ক্রিকেট কমিটিতে চেয়ারপার্সনের পদে বহাল রইলেন সৌরভ গাঙ্গুলি। প্যানেলে রয়েছেন ভিভিএস লক্ষ্মণও। রবিবার বিশ্বক্রিকেটের নিয়ামক সংস্থা এক বিবৃতিতে ক্রিকেট কমিটিতে সৌরভ-লক্ষ্মণ ছাড়াও ডেসমন্ড হেইন্স, তেম্বা বাভুমা, জোনাথন ট্রটের থাকার কথাও জানিয়েছে। উল্লেখ্য, ক্রিকেট কমিটির মাথায় সৌরভ আসেন অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হয়ে। তিন বছর ওই পদে ছিলেন কুম্বলে। ৫২ বছর বয়সি সৌরভ প্রথমবার ক্রিকেট কমিটির চেয়ারপার্সন হন ২০০১ সালে।



