Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এআই নিয়ে সিঙ্গাপুরে গবেষণার সুযোগ ভেটাগুড়ির সৌম্যরত্নের

আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স বা এআই নিয়ে বিদেশে গবেষণার সুযোগ পেলেন দিনহাটার ভেটাগুড়ির বাসিন্দা সৌম্যরত্ন দেবনাথ।

এআই নিয়ে সিঙ্গাপুরে গবেষণার সুযোগ ভেটাগুড়ির সৌম্যরত্নের
  • ২৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, দেওয়ানহাট: আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স বা এআই নিয়ে বিদেশে গবেষণার সুযোগ পেলেন দিনহাটার ভেটাগুড়ির বাসিন্দা সৌম্যরত্ন দেবনাথ। সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে গবেষণার সুযোগ পেয়েছেন তিনি। এই বিশ্ববিদ্যালয়টি বিশ্বের প্রথম দশে রয়েছে।  

Advertisement

আজ, শুক্রবার সিঙ্গাপুরের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন সৌম্যরত্ন। অসমান্য গবেষণার জন্য গত ২০ জুন আইআইটি গান্ধীনগর থেকে স্বর্ণপদক পেয়েছেন তিনি। এর আগেও সৌম্যরত্ন তথ্যপ্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক সেমিনারে দেশের হয়ে জাপান এবং ভারতের হায়দরাবাদে প্রতিনিধিত্ব করেছেন। সৌম্যরত্নের এমন নজরকাড়া সাফল্যে খুশি তাঁর পরিবারের পাশাপাশি ভেটাগুড়ির বাসিন্দারা। 
বিন্নাগুড়ি আর্মি স্কুল থেকে  উচ্চ মাধ্যমিক পাশ করে কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিটেক করেন সৌম্যরত্ন। এবছরই আইআইটি গান্ধীনগর থেকে এমটেক সম্পন্ন করেছেন। 
সৌম্যরত্ন বলেন, পরিবারে বাবা, মা, ঠাকুমা রয়েছেন। তাঁদের অনুপ্রেরণাতেই আজ আমি এই জায়গায়। বিভিন্ন ধাপ অতিক্রম করে অবশেষে বিদেশের মাটিতে গবেষণার সুযোগ পেলাম। সিঙ্গাপুরের সর্বোচ্চ স্কলারশিপ পেয়েছি। সেখানে গবেষণার কাজ আরও ভালো করে করতে চাই। 
সৌম্যরত্নের বাবা তুষারকান্তি দেবনাথ ও মা রত্নাদেবী বলেন, ছেলের এমন সাফল্য খুবই ভালো লাগছে। আমরা চাই, ছেলে জীবনে আরও এগিয়ে যাক। ওর নিজের ক্ষেত্র থেকেই দেশের মানুষের জন্য ভালো কাজ করুক। আমেরিকা, সুইজারল্যান্ড, জার্মানির কয়েকটি বিশ্ববিদ্যালয়ের অফার থাকলেও সৌম্যরত্ন এশিয়াতেই থাকতে চায়।  সৌম্যরত্ন দেবনাথ।

Advertisement
সম্পর্কিত সংবাদ