সংবাদদাতা, রঘুনাথপুর: সাঁতুড়ির সাঁওতালি মাধ্যমের তিনটি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এখনও পেল না টেস্ট পেপার। সোমবার তিনটি বিদ্যালয়ের টিআইসিরা টেস্ট পেপার আনতে অবর বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে যান। কিন্তু, টেস্ট পেপার না আসায় তাঁদের খালি হাতে ফিরতে হয়েছে।
Advertisement
শিক্ষাদপ্তর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে রাজ্য সরকারের তরফে সরকার পোষিত সমস্ত বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থীদের বিনামূল্যে টেস্ট পেপার দেওয়া হয়। এর ফলে মাধ্যমিক পরীক্ষার্থীরা বিশেষভাবে উপকৃত হয়। কারণ পরীক্ষার্থীরা রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নপত্রগুলি হাতের কাছে পায়। আর কদিন পরে পরীক্ষা হলেও সাঁতুড়ির সাঁওতালি মাধ্যমের তিনটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখনও টেস্ট পেপার পায়নি বলে অভিযোগ। সাঁতুড়িতে তিনটি সাঁওতালি মাধ্যমের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মোট ৩১ জন মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। অথচ পরীক্ষার্থীরা এখনও টেস্ট পেপার হাতে না পাওয়ায় সমস্যায় পড়েছে।
সাঁতুড়ি ব্লকের টাঁড়াবাড়ি কবি সারদা প্রসাদ কিস্কু উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের টিআইসি নিরঞ্জন মুর্মু বলেন, আমরা জানতে পেরেছি কাশীপুর সার্কেলের সাঁওতালি মাধ্যমের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা টেস্ট পেপার পেয়েছে। কিন্তু, আমাদের সাঁতুড়ি সার্কেলের সাঁওতালি মাধ্যমের কোনও ছাত্র-ছাত্রী এখনও পর্যন্ত টেস্ট পেপার পায়নি। এদিন আমরা অবর বিদ্যালয়ে পরিদর্শকের দপ্তরে গিয়েছিলাম। টেস্ট পেপার না আসায় ফিরে এসেছি।
সাঁতুড়ির অবর বিদ্যালয় পরিদর্শক সুরজিৎ রায় বলেন, টেস্ট পেপার না আসায় ছাত্র-ছাত্রীদের দেওয়া সম্ভব হয়নি। সমস্যার কথা জেলাকে জানানো হয়েছে।