Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সাঁওতালি বোর্ড গড়ার দাবিতে জেলাশাসককে স্মারকলিপি

সাঁওতালি বোর্ড গড়ার দাবিতে জেলাশাসককে স্মারকলিপি
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, সিউড়ি: সাঁওতালি ভাষায় শিক্ষাপ্রতিষ্ঠান চালু, রাজ্যস্তরের বোর্ড গঠন সহ বিভিন্ন দাবিতে জেলাশাসকের কাছে স্মারকলিপি দিল ভারত জাকাত মাঝি পারগানার সদস্যরা। এদিন বিকেল তিনটে নাগাদ সিউড়িতে জেলাশাসকের দপ্তরের সামনে সংঠনের পাঁচশোর বেশি সদস্য অবস্থান বিক্ষোভও করেন।
Advertisement
কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের রাজ্যস্তরের নেতা গোরাচাঁদ মুর্মু, জেলাস্তরের নেতা নাসিরাম হেমব্রম সহ অন্যরা। সংগঠনের মূল দাবি, রাজ্যস্তরে একটি সাঁওতালি শিক্ষা বোর্ড চালু করতে হবে। বিভিন্ন জায়গায় সাঁওতালি ভাষায় বিএড ও ডিএলএড কলেজ চালু, ভুয়ো এসটি শংসাপত্র বন্ধ করা, জাহের থান সংরক্ষণ, দেউচা পাচামি কয়লা প্রকল্পের পুনর্বাসন সঠিকভাবে রূপায়ণের দাবিও তাঁরা জানান। গোরাচাঁদবাবু বলেন, রাজ্যে সাঁওতালি ভাষায় শিক্ষাদান শুরু হয়েছে। কিন্তু আমরা চাই, নির্দিষ্টভাবে সাঁওতালি বোর্ড চালু করতে হবে। কারণ আমরা আমাদের শিক্ষা-সংক্রান্ত দাবি জানানোর জায়গা পাচ্ছি না। সাঁওতালি ভাষার কলেজও করতে হবে।
সম্পর্কিত সংবাদ