Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

শ্বশুরকে নৃশংসভাবে খুন করল জামাই, শোরগোল

শ্বশুরকে কুপিয়ে খুন। অভিযুক্ত জামাই। এ ঘটনায় সোমবার রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের চিল্কাপাড়ায়। নৃশংস এই ঘটনার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিস। রাজগঞ্জ থানার পুলিস জানিয়েছে, মৃতের নাম মৃগেন রায় (৪২)। ধৃত জামাইয়ের নাম বিপুল রায়।

শ্বশুরকে নৃশংসভাবে খুন করল জামাই, শোরগোল
  • ৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রাজগঞ্জ: শ্বশুরকে কুপিয়ে খুন। অভিযুক্ত জামাই। এ ঘটনায় সোমবার রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের চিল্কাপাড়ায়। নৃশংস এই ঘটনার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিস। রাজগঞ্জ থানার পুলিস জানিয়েছে, মৃতের নাম মৃগেন রায় (৪২)। ধৃত জামাইয়ের নাম বিপুল রায়। 

Advertisement

জামাইষষ্ঠীর পরের দিনই জামাইয়ের হাতে শ্বশুর খুন হওয়ার খবর মঙ্গলবার সকাল হতেই এলাকায় ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্বশুরবাড়ির সঙ্গে অশান্তি অনেকদিন ধরেই চলছিল ওই যুবকের। তবে বিষয়টি এমন জায়গায় যাবে, তা কেউই আঁচ করতে পারেননি। প্রায় একবছর আগে সৌরভী রায়কে ভালোবেসে বিয়ে করে বিপুল। তাদের একটি সন্তানও রয়েছে। কিন্তু বিয়ের পর থেকেই নানা কারণে শ্বশুরবাড়ির সঙ্গে মনোমালিন্য ও অশান্তি চলছিল বিপুলের। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, রাগের বশেই বিপুল খুন করেছে শ্বশুরকে। 
মৃতের পরিবার ও পুলিস সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত ১০টা নাগাদ ধারালো অস্ত্র হাতে নিয়ে শ্বশুরবাড়িতে হাজির হয় বিপুল। পরিবারের লোকের সামনেই সে শ্বশুরের সঙ্গে ঝামেলায় জড়ায়। এরপর কোপাতে থাকে মৃগেন রায়কে। রক্তে ভেসে যায় ঘরের মেঝে। বাড়ির লোকজন কোনওক্রমে বিপুলকে নিরস্ত্র করেন এবং রক্তাক্ত অবস্থায় মৃগেনবাবুকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। 
এ ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা জানিয়েছেন, বিপুল আগেও একাধিকবার পারিবারিক অশান্তিতে রাগের মাথায় হিংসাত্মক আচরণ করেছিল। তবে সে যে কাউকে খুন করবে, তা কেউ ভাবেননি। বেলাকোবা ফাঁড়ির ওসি অরিজিৎ কুণ্ডু বলেন, এক ব্যক্তি খুন হয়েছেন। তাঁর জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই খুন শুধুমাত্র পারিবারিক বিবাদের জেরেই, নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখা হচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ