Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

আমার এগিয়ে যাওয়ার পথে বাধা হয়েছিল কিছু ছবি

সদ্য মুক্তিপ্রাপ্ত ‘পুলিশ’ ছবিতে কাজের অভিজ্ঞতা কেমন? শেয়ার করলেন অভিনেতা টোটা রায়চৌধুরী

আমার এগিয়ে যাওয়ার পথে বাধা হয়েছিল কিছু ছবি
  • ১ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পূর্বাশা দাস: তথাকথিত কমার্শিয়াল ছবি অনেকদিন পর?

Advertisement

টোটা: হ্যাঁ, অনেকদিন বাদে একটা কমার্শিয়াল ছবি করেছি। তাই প্রথমে একটু টেনশনে ছিলাম। সাধারণ দর্শক আমাকে কীভাবে গ্রহণ করেন সেটা নিয়ে ভাবনা ছিল। এখন তো মনে হচ্ছে তাঁদের ভালো লেগেছে। 
চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে কোনও দায়বদ্ধতা কাজ করে?
টোটা: অনেক সময় দর্শকের প্রতি দায়বদ্ধতা থেকে কিছু কাজ করতে হয়েছে। তবে আমি একটু বেছে কাজ করতেই পছন্দ করি।
কখনও মনে হয়েছে যে, কোনও একটা ছবির কাজটা না করলেও হতো?
টোটা: সেরকম বেশ কয়েকটি কাজ আছে। যেটা দেখে পরবর্তীকালে মনে হয়েছে এই ছবিতে কাজ না করলেও হতো। কারণ সেই ছবিগুলো আমাকে বহু বছর পিছিয়ে দিয়েছিল। আমার অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। অনেক সময় আমাদের পছন্দ আমাদের ডুবিয়ে দেয়।
সেকারণেই কি টলিউড আপনাকে এখনও পর্যন্ত কম ব্যবহার করল? 
টোটা: এই পর্যায়ে এসে এ বিষয়ে একটাই কথা বলব। সেটা হল ভাগ্য। প্রত্যেক অভিনেতার জীবনেই ওঠাপড়া আসে। আমাকে এগুলো মাথায় রেখেই এগিয়ে যেতে হবে। আমি আমার থেকে অনেক ভালো অভিনেতা অভিনেত্রীদের দেখেছি যাঁরা সুযোগের অভাবে হারিয়ে গেলেন। আমি এখনও কাজের সুযোগ পাচ্ছি, তাই নিজেকে ভাগ্যবান মনে হয়।
‘ফেলুদা’, তারপর ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ আপনার অভিনয়ের নতুন অধ্যায়ের সূচনা?
টোটা: হ্যাঁ ওই সময়টাকে আমার জীবনের টার্নিং পয়েন্ট বলা যায়। সৃজিত (মুখোপাধ্যায়) আমাকে ‘ফেলুদা’ হিসেবে সুযোগ দেওয়ার পর থেকে মানুষ আবার আমার কাজ নিয়ে কথা বলতে শুরু করলেন। আমার যেন পুনর্জন্ম হল। তারপর ধারাবাহিকে ফিরে জনপ্রিয়তা পেলাম। সর্বোপরি করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ আমার জীবনের টার্নিং পয়েন্ট।
পরপর পুলিশের চরিত্র করছেন, টাইপকাস্ট হয়ে যাচ্ছেন কি?
টোটা: আমি পরপর পুলিশের চরিত্র করেছি। তবে ‘চালচিত্র’তে আমার করা পুলিশের চরিত্র আর এই ‘পুলিশ’ ছবির চরিত্র সম্পূর্ণ আলাদা। ‘পুলিশ’ ছবিটি সম্পূর্ণ কমার্শিয়াল। 
আগামীতে কী কী কাজ আসছে?
টোটা: বেশ কয়েকটি কাজ আসছে। বড়দিনে ফেলুদা আসবে। নতুন বছরে দু’টি হিন্দি কাজ আসতে চলেছে। একটি ওটিটিতে এবং একটি বড় পর্দায়। এছাড়াও বাংলাতেও কাজ আসবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ