দু’দিনের বৃষ্টিতে জলমগ্ন বাগনানের কিছু এলাকা
  • ২২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: শনিবার সকাল থেকেই আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে। রোদের দেখাও মিলেছে। তবে বাগনানের এনডি ব্লক, বেড়াবেড়িয়া এলাকার বাসিন্দাদের ভোগান্তি এখনো কমেনি। এইসব জায়গায় এখনো রাস্তার উপর হাঁটুসমান জল। সেই জল পেরিয়েই মানুষকে যাতায়াত করতে হচ্ছে। শুধু এই এলাকা নয়, বাগনান হাসপাতালের সামনেও জল জমেছে। ফলে সেখানেও সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। দু’দিনের একটানা বৃষ্টিতে বাগনানের কয়েকটি এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বাগনানের বেড়াবেড়িয়া এলাকার বাসিন্দাদের বক্তব্য, রাস্তা জলমগ্ন হয়ে থাকায় সমস্যায় পড়তে হচ্ছে। জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে। এছাড়া স্থানীয় রেজিস্ট্রি অফিসের গলিতেও জল জমেছে। সেখানে উপ ডাকঘরও আছে। ফলে সেখানে যেতেও সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। অন্যদিকে এনডি ব্লকেও জল জমে আছে। বাগনান গ্রামীণ হাসপাতালের সামনে হাঁটুসমান জল। সেই জল পেরিয়ে রোগী ও তাঁদের আত্মীয়স্বজনকে হাসপাতালে আসতে হচ্ছে। ফলে তাঁরাও সমস্যার মুখে পড়ছেন। 

Advertisement