Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, আশাবাদী মন্ত্রী

এরাজ্যের নদী বাঁধগুলিতে ভাসমান সৌর প্যানেল বসিয়ে বিপুল সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা আছে। এমনটাই দাবি করলেন রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা।

সৌরবিদ্যুৎ উৎপাদন  বৃদ্ধি, আশাবাদী মন্ত্রী
  • ২৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এরাজ্যের নদী বাঁধগুলিতে ভাসমান সৌর প্যানেল বসিয়ে বিপুল সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা আছে। এমনটাই দাবি করলেন রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা। বণিকসভা আইসিসি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, অন্তত ৩০টি নদী বাঁধে এই প্রকল্পের মাধ্যমে ৩ হাজার ৫৬৭ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব। এর মধ্যে ১ হাজার ৭৯০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতে পারে শুধুমাত্র কংসাবতী নদী বাঁধের উপরই। পাশাপাশি ২ হাজার ৮৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হতে পারে বায়ো গ্যাস থেকে। এদিন মন্ত্রী জানিয়েছেন, দেওচা-পাচামি থেকে তাঁরা প্রাকৃতিক গ্যাস উত্তোলনের চেষ্টা চালাচ্ছেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ