Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উলুবেড়িয়ার জগদীশপুরে বসে গেল গঙ্গাপাড়ের মাটি, আতঙ্কে বাসিন্দারা

নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি ও অমাবস্যার কোটালে নতুন করে নদীর পাড় বসে যাওয়ায় আতঙ্ক ছড়াল উলুবেড়িয়া পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জগদীশপুরে।

উলুবেড়িয়ার জগদীশপুরে বসে গেল  গঙ্গাপাড়ের মাটি, আতঙ্কে বাসিন্দারা
  • ২৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি ও অমাবস্যার কোটালে নতুন করে নদীর পাড় বসে যাওয়ায় আতঙ্ক ছড়াল উলুবেড়িয়া পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জগদীশপুরে। এরমধ্যেই বৃহস্পতিবার ভাঙন এলাকা পরিদর্শন করলেন হাওড়ার জেলাশাসক পি দীপাপপ্রিয়া। এদিন জেলাশাসকের সঙ্গে ছিলেন উলুবেড়িয়ার মহকুমা শাসক মানস মণ্ডল, উলুবেড়িয়া পুরসভার সিআইসি (জল) সহ সেচদপ্তরের আধিকারিকরা। 

Advertisement

এদিন জেলাশাসক ভাঙন প্রবণ এলাকা পরিদর্শনের পাশাপাশি ভাঙন প্রতিরোধ নিয়ে সেচদপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলেন। উলুবেড়িয়ার মহকুমা শাসক বলেন, বৃষ্টির পাশাপাশি নদীতে জলের চাপ বেশি থাকায় ভাঙনপ্রবণ এলাকায় ২০ মিটারের মতো নদী বাঁধের মাটি বসে গেছে। ভাঙন রোধে সেচদপ্তর কাজ শুরু করেছে। অন্যদিকে, নতুন করে ভাঙনের ফলে গঙ্গার পাড় বসে যাওয়ায় বাসিন্দারা আতঙ্কিত। তাঁদের বক্তব্য, পণ্যবাহী জাহাজ পাড় ঘেঁষে যাওয়ায় এই এলাকায় ভাঙন ভয়াবহ আকার নিচ্ছে। ভাঙন রোধে সেচদপ্তর স্থায়ী ব্যবস্থা না দিলে যে কোনও দিন বড়সড় বিপর্যয় ঘটবে। প্রসঙ্গত, বছর দু’য়েক আগে জগদীশপুরের বাঁশতলায় হগলি নদীর পাড়ে আচমকা ধস নামে। রাস্তা সহ প্রায় ৬০ মিটার এলাকা নদীগর্ভে চলে যায়। সেই সময় সেচদপ্তর বোল্ডার, বালির বস্তার পাশাপাশি বাঁশের খাঁচা ফেলে ভাঙন রোধের চেষ্টা করে। পাশাপাশি এই এলাকায় নদীর পাড়ে ব্রিক ম্যাট্রেস বিছানো হয়। 
গত বছর যেখানে ভাঙন হয়েছিল, তার উত্তর দিকে এখন নতুন করে ভাঙন শুরু হয়েছে। এখানে সেচদপ্তর ভাঙন রোধে কাজ করলেও ভাঙন আটকানো সম্ভব হচ্ছে না।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ