Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নবদ্বীপে ভাগীরথীর চরে চলছে মাটি কাটা, প্রশাসনের হস্তক্ষেপের দাবি

নবদ্বীপে ভাগীরথীর চরে চলছে মাটি কাটা, প্রশাসনের হস্তক্ষেপের দাবি
  • ১২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নবদ্বীপ: অবৈধভাবে ভাগীরথীর চর থেকে বালি মাটি কাটা চলছে। গোপন সূত্রে এই খবর পেয়ে নবদ্বীপ থানার গৌরাঙ্গ সেতু সংলগ্ন এলাকায় নদীবক্ষে অভিযান চালায় নবদ্বীপ থানার পুলিস। শনিবার গভীর রাতে ওই এলাকায়  অভিযান চালিয়ে অবৈধ ভাবে নদীর চর থেকে বালি মাটি কাটার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করে। এছাড়াও বালি মাটি বোঝাই দুটি ট্রাক্টর আটক করেছে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম রাজা সাঁতরা ও শিবু ঘোষ। প্রথম জনের বাড়ি পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার জাকার চেয়ারপাড়া আর দ্বিতীয় জনের বাড়ি নবদ্বীপ থানার নতুন ঘোলা পাড়া। পুলিস সূত্রে জানা গিয়েছে, নবদ্বীপ গৌরাঙ্গ সেতু সংলগ্ন ভাগীরথীর চর থেকে  মাটি কারবারিরা অবৈধভাবে মাটি কাটছে। আর সেই মাটি চড়া দামে বিক্রি করছে। প্রতিদিন গভীর রাত থেকে শুরু করে ভোর পর্যন্ত চলছে এই রমরমা কারবার। সেখান থেকে বালি মাটি ট্রাক্টর বোঝাই করে নবদ্বীপের বিভিন্ন প্রান্তে বিক্রি করা হচ্ছে। আর বালি ও মাটি বোঝাই ট্রাক্টর নিয়ে যাওয়ার ফলে দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই সব এলাকার রাস্তার। তবে এসব নিয়ে ভয়ে প্রকাশ্যে কেউ মুখ খুলতে সাহস পান না। তাদের দাবি অবিলম্বে প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিনের পর দিন বালি মাটি প্রতি গাড়ি ৯০০ থেকে ১২০০ টাকায় বিক্রি করা হচ্ছে। নবদ্বীপ সহ পার্শ্ববর্তী পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার বিভিন্ন এলাকায়  অবৈধভাবে এই মাটি বিক্রির খবর মিলেছে। নবদ্বীপ থানার আই সি জলেশ্বর তেওয়ারি বলেন, সরকারি নিয়ম না মেনে মাটি ও বালি কাটা সম্পূর্ণ বেআইনি। আমরা প্রায়ই অভিযান চালাচ্ছি। কোন ভাবেই এই বেআইনি কাজ করতে দেওয়া যাবে না। অবৈধভাবে মাটি বালি কাটার বিরুদ্ধে আমাদের লাগাতার অভিযান চলছে। যারা এই ধরনের বেআইনি কাজে সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে সরকারি নিয়ম অনুসারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ