সংবাদদাতা, বাগডোগরা: বড়দিন ও ইংরেজি নিউইয়ার উপলক্ষে শিলিগুড়ি মহকুমার বাজার ছেয়ে গিয়েছে ঘর সাজানোর নানা সামগ্রীর। বাগডোগরা, শিবমন্দির, মাটিগাড়ায় রাস্তার পাশে এই সামগ্রী নিয়ে বসছেন ব্যবসায়ীরা। সান্তাক্লজ টুপি, খ্রিসমাস ট্রি, সান্তাক্লজের পুতুল আলাদাভাবে নজর কাড়ছে। সাতদিন আগেই বড়দিনের কেনাকাটা সেড়ে নিচ্ছেন অনেকেই।
Advertisement
মহকুমা এলাকায় প্রচুর চা বাগান রয়েছে। খ্রীষ্টধর্মাবিলম্বীরা বাগানে সাড়ম্বরে বড়দিন উত্সব পালন করে থাকেন। যদিও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই বড়দিন উত্সবে শামিল হন। সেইমতো ব্যবসায়ীরা প্রস্তুতি নিয়েই পসরা সাজান। নানা ধরনের মালা, পুস্পস্তবক, খ্রিসমাস ট্রি, বেল, স্টার, মোমবাতি, সান্তাটুপি এবার ইতিমধ্যেই বাজারে জায়গা করে নিয়েছে। এর পাশাপাশি নানা রকমের আলোকসজ্জাও বাজারে আনা হয়েছে।
সাগর বিশ্বকর্মা নামে বিহার মোড়ের এক ব্যবসায়ী জানান, খ্রিসমাস উপলক্ষে দোকান দিয়েছি। খ্রিসমাস ট্রি, সান্তাক্লজ টুপি, স্টার, বেল সহ টুনিলাইট এনেছি। বাজারে চাহিদা ভালোই। তবে আগামী তিন-চারদিন পর বিক্রি বেশি হবে বলে আশা করছি। বিক্রম সাহা নামে এক ক্রেতা জানিয়েছেন, বাড়ির ছোটদের আবদার, সান্তাক্লজ টুপি লাগবে। তাই ওদের জন্য টুপি কিনলাম। এছাড়াও প্রতিবছর বাড়িতে খ্রিসমাস ট্রি সাজানো হয়। কয়েকদিন পর খ্রিসমাস ট্রি ও অন্যজিনিস নিয়ে যাব। তাছাড়া বড়দিনের কেক তো লিস্টে থাকছেই। বিকাশ মজুমদার নামের আরএক ব্যাবসায়ীয়ের কথায়, প্রতিবছর খ্রিসমাস উপলক্ষে দোকান দেই। এখনও বাজার ঠিকঠাক রয়েছে। সবমিলিয়ে এই খ্রিসমাসে শহরের সঙ্গে টেক্কা দিয়েই বাজার গরম মহকুমা।