Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সন্তোষী মন্দিরে বাত্সরিক পুজো

সন্তোষী মন্দিরে বাত্সরিক পুজো
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বাগডোগরা: জাকজমকভাবে সন্তোষী মায়ের বাৎসরিক পুজো হল বাগডোগরায়। অগ্রহায়ণের শেষ শুক্রবার এই বাৎসরিক পুজোয় আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি ও মহকুমা বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আসেন। সকালে কলসযাত্রার মাধ্যমে নদী থেকে জল এনে দেবীকে স্নান করিয়ে নানা স্বর্ণালঙ্কার দিয়ে সাজানো হয়। এরপর দিনভর নানা নিয়ম নিষ্ঠায় পুজো চলে। মালা ঘোষ নামে এক ভক্ত জানান, এই মন্দিরে বহু বছর ধরে পুজোয় অংশ নিচ্ছি। একই কথা জানিয়েছেন মমতা কুণ্ডু সহ আরও ভক্তরা। মন্দিরের প্রতিষ্ঠাতা সুনীলকুমার দাস জানান, বহু বছর ধরে এই মন্দিরে মায়ের পুজো হয়ে আসছে। হাজার হাজার মানুষের ভিড় ছিল। কয়েকদিন ধরেই পুজোর প্রস্তুতি চলেছে। শুক্রবার সারাদিন পুজোর পর সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়েছে। নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ