সংবাদদাতা, পতিরাম: বাড়ি থেকে টাকা, সোনার গয়না নিয়ে চম্পট দিল এক গৃহবধূ। ফেলে গিয়েছে কোলের সন্তানকেও। স্ত্রীর এমন অমানবিক কাণ্ডে হতবাক স্বামী। নিরুপায় হয়ে স্ত্রীর বিরুদ্ধে বালুরঘাট থানার দ্বারস্থ হলেন তিনি। অভিযোগ, স্বামীর উপার্জনের প্রায় দেড় লক্ষ টাকা চুরি করে নিয়ে পালিয়েছে ওই বধূ। নিয়ে গিয়েছে সোনার গয়নাও। বধূর এহেন কাণ্ডে শোরগোল পড়েছে বালুরঘাট ব্লকের দৌল্লা এলাকায়।
Advertisement
পুলিস সূত্রে খবর, বধূর স্বামী ভিনরাজ্যে কাজ করতেন। দম্পতির তিনবছরের একটি সন্তানও রয়েছে। স্বামীর অনুপস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় হিলির এক যুবকের সঙ্গে বধূর পরিচয় হয়। এরপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গতবছর ওই যুবকের সঙ্গে পালিয়ে গিয়েছিল ওই বধূ। পরে ভিনরাজ্য থেকে গৃহবধূ বাড়ি ফিরে আসে। স্বামীর সঙ্গে বোঝাপড়া করে ফের সংসার শুরু করে। এরপর হঠাৎ মঙ্গলবার থেকে তার আর কোনও খোঁজ নেই। তার স্বামীর দাবি, জমানো দেড় লক্ষ টাকা সহ সোনার গয়না নিয়ে ফের ওই যুবকের সঙ্গেই পালিয়েছে তার স্ত্রী।
এবিষয়ে সেই স্বামী বলেন, এখন মনে হচ্ছে, আমার টাকা নিয়ে যেতেই সংসারে ফিরে এসেছিল। আমার বিশ্বাস অর্জন করতে ক’দিন নাটক করল। তারপরই কষ্ট করে জমানো আমার দেড় লক্ষ টাকা নিয়ে পালিয়েছে স্ত্রী। ওই যুবকের সঙ্গেই পালিয়েছে। স্ত্রী ভালো সাজার নাটক করলেও আমি বুঝতে পারিনি। সন্তানের মুখ চেয়ে মেনে ঘর থেকে পালিয়ে যাওয়া স্ত্রীকে ফিরিয়ে নিয়েছিলাম। এবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আমার টাকাগুলি ফেরত পেতে পুলিসের কাছে অনুরোধ করেছি।
বালুরঘাট থানার পুলিস জানিয়েছে, পুলিসের তরফে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।