Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সন্তানকে মারধর, গ্রেপ্তার বাবা-মা

সন্তানকে মারধর, গ্রেপ্তার বাবা-মা
  • ২২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কল্যাণী: মাত্র সাড়ে চার বছরের সন্তানকে বেধড়ক মারধর করার অভিযোগে চাকদহের বলরামপুর থেকে মঙ্গলবার গ্ৰেপ্তার করা হয়েছে তার মা ও সৎ বাবাকে। ধৃতদের নাম বুদ্ধদেব ঘোষ ও নবনীতা দাস। জানা গিয়েছে, দিন কয়েক আগে ওই কন্যাসন্তানকে নিজেদের ভাড়াবাড়িতে বেধড়ক মারধর করছিলেন তার মা ও সৎ বাবা। বিষয়টি বাড়িওয়ালার নজরে এলে তিনি চাইল্ড লাইনে খবর দেন। সেখান থেকে গত সোমবার তাদের কৃষ্ণনগরে ডেকে পাঠানো হয়। সেখানে ছোট শিশুর শরীরে আঘাতের চিহ্ন দেখে তৎক্ষণাৎ বাবা ও মায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়। পাশাপাশি ওই সন্তানকে সেখানকার হোমে রেখে দেওয়া হয়। এরপরেই এদিন চাকদহ থানার পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেপ্তার করা হয়। যদিও ধৃতদের দাবি, তাঁরা সন্তানকে সেভাবে মারতে চাননি। মোবাইল নিয়ে বায়না করছিল বলে শুধুমাত্র শাসন করা হয়েছে। তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিস।-নিজস্ব চিত্র
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ