Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সায়েন্স অলিম্পিয়াডে দ্বাদশ আরামবাগের অর্কপ্রভ

সায়েন্স অলিম্পিয়াডে দ্বাদশ আরামবাগের অর্কপ্রভ
  • ২৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে রাজ্যের মধ্যে দ্বাদশ স্থান অর্জন করল আরামবাগের অর্কপ্রভ পাল। সে আরামবাগ হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র। তার সাফল্যের খবর পেয়েই বাড়িতে পৌঁছন স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্যরা। ছেলের সাফল্যে খুশি বাবা-মাও। 
Advertisement
আরামবাগ হাইস্কুলের প্রধান শিক্ষক বিকাশচন্দ্র রায় বলেন, অর্কপ্রভ আমাদের স্কুলের কৃতী ছাত্র। সে প্রত্যেকটি সেকশনে প্রথম হয়েছে। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে দ্বাদশ স্থান পাওয়ায় আমরা অত্যন্ত গর্বিত। সে মাধ্যমিকেও নজরকাড়া সাফল্য পেয়ে মুখ উজ্জ্বল করবে। 
অর্কপ্রভ বলেন, চলতি বছরে ২৩ সেপ্টেম্বর অঙ্ক ও বিজ্ঞানের উপর ওই পরীক্ষা হয়। শুক্রবার ফল প্রকাশ হলে জানতে পারি দ্বাদশ হয়েছি। স্কুলের ও টিউশনের শিক্ষকরা সাহায্য করেন।  বড় হয়ে বিজ্ঞানী হতে চাই।
তার বাবা মা অংশুমান পাল ও শুক্লা পাল বলেন, ছেলে সারাদিন পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে। ওর এই সাফল্য ভালো লাগছে। ওর ইচ্ছেমতো বিজ্ঞানী হওয়ার কাজে সকলেরই সহযোগিতা কাম্য। -নিজস্ব চিত্র
সম্পর্কিত সংবাদ