সংবাদদাতা, জঙ্গিপুর: টোটোয় এক মহিলার হারিয়ে যাওয়া সোনার অলঙ্কার ও টাকার ব্যাগ উদ্ধার করে তাঁকে ফিরিয়ে দিল সূতি থানার পুলিস। সোনার অলঙ্কার ও টাকা ভর্তি ব্যাগ ফেরত পেয়ে খুশি সূতির বাসিন্দা ওই মহিলা। পুলিসের তৎপরতার প্রশংসা করেন এলাকাবাসী। বিট হাউসের ইনচার্জ বলেন, বিষয়টি জানতে পেরেই আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই টোটোচালককে চিহ্নিত করা হয়। তারপর বীরভূম জেলায় ওই চালকের বাড়ি থেকে ব্যাগটি উদ্ধার করা হয়েছে। পরে ব্যাগের মালিককে সেগুলি তুলে দেওয়া হয়।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, সূতি থানার শ্রীধরী এলাকার বাসিন্দা শ্রেয়া প্রামাণিক ওইদিন সপরিবারে বহরমপুর থেকে সূতির বাড়িতে ফিরছিলেন। বাস থেকে সূতি বাসস্ট্যান্ডে নামেন। সেখান থেকে একটি টোটোয় বাড়িতে পৌঁছান। সঙ্গে থাকা অন্যান্য জিনিসপত্র নামালেও ওই ব্যাগটি নিতে ভুলে যান শ্রেয়াদেবী। ওই ব্যাগেই মোট পাঁচ ভরি ওজনের সোনার অলঙ্কার ও নগদ পাঁচ হাজার টাকা ছিল। তিনি সঙ্গে সঙ্গে স্থানীয় সূতি বিট হাউসে গিয়ে ঘটনার কথা জানান। এরপরই পুলিস সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই টোটো চালককে শনাক্ত করে। ওই টোটোচালকের নাম কুরবান শেখ। তাঁর বাড়ি বীরভূম জেলার কাশিলা গ্রামে। মঙ্গলবার সকালে শ্রেয়াদেবীকে সঙ্গে নিয়ে পুলিস বীরভূম পৌঁছে যায়। টোটো চালকের কাছ থেকে ব্যাগটি উদ্ধার হয়। পরে শ্রেয়াদেবীর হাতে সোনার অলঙ্কার ভর্তি ব্যাগটি তুলে দেয় পুলিস।
শ্রেয়া দেবী বলেন, মামারবাড়ি বেড়াতে গিয়েছিলাম। সোনা ও টাকা পয়সা সঙ্গেই ছিল। ঘরে এসে দেখি ওই ব্যাগটাই টোটো থেকে নিতে ভুলে গিয়েছি। পুলিস যেভাবে তৎপরতার সঙ্গে ওই ব্যাগ ফেরত এনেছে তার জন্য তাদের কাছে কৃতজ্ঞ।
টোটো চালক বলেন, রাতে ঘরে ফিরে দেখি কোন যাত্রীর একটা ব্যাগ রয়ে গিয়েছে। সেটাতে গয়না ও টাকা ছিল। শীতের রাত হওয়ায় আর থানায় যাওয়া সম্ভব হয়নি। ভেবেছিলাম সকালে থানায় গিয়ে ব্যাগটি জমা দেব। পুলিস এসে ব্যাগটি নিয়ে গিয়েছে।