Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

সোনার দাম ফের ৮০ হাজার পার

পৌষ পেরিয়ে বিয়ের মরশুম শুরু হতেই ফের বাড়ল সোনার দাম। শুক্রবার তা আরও একবার ৮০ হাজার টাকা ছুঁল। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী এদিন কলকাতায় ‘৯৯৯’ বিশুদ্ধতার ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দর ছিল ৮০ হাজার টাকা।

সোনার দাম ফের ৮০ হাজার পার
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পৌষ পেরিয়ে বিয়ের মরশুম শুরু হতেই ফের বাড়ল সোনার দাম। শুক্রবার তা আরও একবার ৮০ হাজার টাকা ছুঁল। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী এদিন কলকাতায় ‘৯৯৯’ বিশুদ্ধতার ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দর ছিল ৮০ হাজার টাকা। বৃহস্পতিবার সেই দর ছিল ৭৯ হাজার ৩০০ টাকা। অর্থাৎ এক দিনের তফাতে দাম বেড়েছে ৭০০ টাকা। হলমার্ক যুক্ত ২২ ক্যারেট গয়না সোনার দামও একদিনের তফাতে ৭০০ টাকা বেড়েছে। শুক্রবার তা পৌঁছেছে ৭৬ হাজার ৫০ টাকায়। এদিন কিলো প্রতি খুচরো রুপোর দর ৯১ হাজার ২৫০ টাকায় পৌঁছয়। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ