Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সোনার দোকানে ডাকাতিতে হেফাজতে আরও এক

সোনার দোকানে ডাকাতিতে হেফাজতে আরও এক
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রায়গঞ্জ: রায়গঞ্জের একটি  সোনার দোকানে ডাকাতির ঘটনায় আরও এক দুষ্কৃতীকে  হেফাজতে নিল রায়গঞ্জ থানার পুলিস। প্রোডাকশন ওয়ারেন্টের ভিত্তিতে বিহারের জেল থেকে নিজেদের হেফাজতে নেয় পুলিস। ধৃতের নাম অবিনাশ ওরফে বস, বাড়ি বিহারের হাজিপুর এলাকায়। ধৃতকে বিহারের হাজিপুর জেলা সংশোধনগার থেকে তদন্তের স্বার্থে এদিন নিজেদের হেফাজতে নেয় পুলিস। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের ১৪ এপ্রিল রায়গঞ্জের এনএস রোডে সোনার দোকানে দিনেদুপুরে আগ্নেয়াস্ত্র নিয়ে ডাকাতি করে পাঁচ দুষ্কৃতী। তারপরই তদন্তে নামে রায়গঞ্জ থানার পুলিস। দোকানের পক্ষ থেকে ২২ কোটি টাকার সোনা ও দু’লক্ষ টাকা ডাকাতি হয়েছে এমনই অভিযোগ করা হয় থানায়। তদন্তে নেমে গত বছর ১৬ ডিসেম্বর নীতিশ কুমারকে গ্রেপ্তার করে পুলিস। সেই সূত্র ধরে ২৫ অক্টোবর অখিলেশ ও শশাঙ্ক নামে দুই দুষ্কৃতীকে উত্তারখণ্ড থেকে হেফাজতে নেওয়া হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, অবিনাশ ডাকাতির দিন সোনা ও হিরেসহ সব অলঙ্কার নিয়ে পালায়। যদিও অলঙ্কার পুলিস উদ্ধার করতে পারেনি। আর এক অভিযুক্ত রাহুলের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস। রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, ডাকাতির ঘটনায় তদন্তের স্বার্থে অভিযুক্তকে হেফজতে নিয়েছি। আরও একজনের খোঁজ চলছে।
সম্পর্কিত সংবাদ