Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সোনার দোকানে চুরি, গ্রেপ্তার ১

সোনার দোকানে চুরি, গ্রেপ্তার ১
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: পাত্রসায়রের পাণ্ডুয়ায় জিনিস কেনার নাম করে ব্যবসায়ীকে অন্যমনস্ক করে সোনার দোকানে চুরির ঘটনায় পুলিস বুধবার এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম শেখ মিরাজুল। বাড়ি জয়পুরের ভিটসায়রে। পুলিস জানিয়েছে, পাণ্ডুয়ায় সোনার দোকানে চুরির ঘটনায় শেখ মিরাজুলের যোগসূত্র পাওয়া গিয়েছে। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। মিরাজুল একজন দাগি আসামি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। একাধিকবার সে জেলও খেটেছে।  প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর দুপুরে পাণ্ডুয়া বাজারে রমাপ্রসাদ ঘোষ নামে এক ব্যক্তির সোনার দোকানে জিনিস কেনার আছিলায় ব্যবসায়ীকে অন্যমনস্ক করে ক্যাশবাক্স থেকে ৭৫হাজার নিয়ে দুই যুবক বাইকে চড়ে চম্পট দেয়। রমাপ্রসাদবাবু সোনার গয়নার পাশাপাশি পিতলের বাসনও রাখতেন। ওইদিন দুষ্কৃতীরা বাসনের জিনিসপত্র কিনবে বলে আসে। প্রথমে একটি জিনিস কেনার পর আরও একটি জিনিস নিতে চায়। ব্যবসায়ী সেটি আনতে পিছন ঘুরলে ওই সময় ক্যাশবাক্স থেকে ৭৫হাজার টাকা নিয়ে নেয়। পরে জিনিস না নিয়েই তারা চলে যায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ